শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগকে অস্বীকার করে শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকার প্রতি অসম্মান জানিয়ে মন্তব্য করায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক নেতাকে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স-জেআরজেএ।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জেআরজেএ-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী উল্লেখ করেন, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার এক বক্তব্যে বলেছেন,‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না!’ ফরাজী মনে করেন, জাহিদ আহসানের এই ঢালাও বক্তব্য গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন হিসেবে জেআরজেএ তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
ইসরাফিল ফরাজী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন সাংবাদিকরা। অথচ গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া বাগছাসের কোনো নেতার রক্ত গণঅভ্যুত্থানে ঝরেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘শতশত সাংবাদিকদের রক্ত ঝরেছে চব্বিশের গণঅভ্যুত্থানে।
জেআরজেএ দাবি করেছে, অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান এবং বাগছাসকে তাদের বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অন্যথায়, সাংবাদিকরা বাগছাসের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories