রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার
তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এমনটা জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকতার পরিচয় দিয়েছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনক্ষণ উনি যখন আসবেন, তখন তিনিই জানাবেন। দলের পক্ষ থেকেও তার দেশে ফেরার সময় জানানো হবে। এ সময় উপযুক্ত সময়ে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারাও। তবে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করায় এনসিপির ব্রিফিং বয়কট করেন গণমাধ্যমকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories