বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চীনা প্রতিষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার
চীনা প্রতিষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চায়নার মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চীনের চিংডাওর এফআইও প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইওর পরিচালক অধ্যাপক ড. লি লি। অনুষ্ঠানে প্রতিস্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইওর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি।
অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইওর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইওর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং বিভিন্ন ল্যাবের অন্যান্য গবেষকরা। চুক্তি স্বাক্ষরের পরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে এফআইওর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি ক্যাম্পাস এবং চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি ঘুরিয়ে দেখান এবং তাদের গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এ চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories