শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথিরা। এর পাল্টায় ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়।
এদিকে স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল জাজিরা জানায়, এসব হামলায় আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল ধ্বংস হচ্ছে। আহতদের কাছে চিকিৎসা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বাররো বলেন, ইসরায়েলের বর্তমান নীতি কেবল গাজার নয়, তাদের নিজেদের নাগরিক এবং বন্দিদের জন্যও বিপদজনক। তার মতে, ‘গাজার ওপর মানবিক অবরোধ তুলে না নেয়া, অর্থনৈতিক চাপ বন্ধ না করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা শাস্তিমূলক হতে পারে।’
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি জানান, গাজার স্কুলগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপে বসবাস করছে। তাদের প্রতিদিনের সবচেয়ে বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি পাওয়া।
এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো বাসিন্দা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories