শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রী মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে অনলাইনে পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের একটি বাসা থেকে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মীম (২১) নামে এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী নোবিপ্রবি ১৮তম ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দুঃখজনকভাবে, ওই ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখাকে জড়িয়ে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে শফিক আরমান (যিনি নিজেকে ‘জিয়া সাইবার ফোর্সের মহাসচিব’ পরিচয় দেন) অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা আখ্যায়িত করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবিরের কোনো নেতা বা কর্মী নন এবং তার ছাত্রশিবিরের সঙ্গে দূরতম কোনো সম্পর্কও নেই।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। নিজেদের অপকর্ম ঢাকতে তারা দীর্ঘদিন ধরে অন্যের ঘাড়ে দায় চাপানোর কৌশল অবলম্বন করছে। দলীয় অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পোস্টেড নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। এসব মনগড়া ও ভুয়া তথ্য প্রচারের অপকৌশল রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়।’
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপপ্রচারকারীদের অবিলম্বে এই মিথ্যা প্রচারের জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এ মিথ্যাচারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories