শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শারদীয় উৎস‌বের ম‌তো সারা বছরই সনাতনী‌দের পা‌শে থা‌ক‌বে বিএন‌পি: খোকন তালুকদার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, তা‌রেক রহমা‌নের নি‌র্দেশে শারদীয় দুর্গা উৎস‌বে হিন্দু ভাই বোন‌দের পা‌শে থাক‌বে বিএন‌পি। তা‌দের উৎসব যেন আরেও বে‌শি রঙিন হয়, সেজন‌্য সা‌র্বিক সহ‌যো‌গিতাও করা হ‌বে। শুধু উৎস‌বে নয়, সারা বছরই সনাতনী‌দের পা‌শে থাক‌বে বিএন‌পি।
শ‌নিবার (২৭ সেপ্টেম্বর) বি‌কে‌লে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে তার নিজ বা‌ড়ি‌তে শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে উপজেলার ৪২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান বলেন, ‘যেকোনো উৎসবে, সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে থাকব—এই প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে হিন্দু-মুসলমান, ধনীগরীরের কোনো বৈষম্য থাকবে না নতুন স্বাধীন বাংলাদেশে।
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গুরুত্ব আগে দিবো। তারপরে আমাদের কথা চিন্তা করবো। দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে এমপিরা সংসদে যাবেন আর দুর্নীতি করবেন, এমন এমপি মন্ত্রী আমরা আর দেখতে চাই না। তারেক রহমানের বক্তব্যে আপনারা শুনেছেন। তিনি বলেছেন, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন রকম বৈষম্য আমরা দেখতে চাই না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস‌্য স‌চিব অসীম হালদার, যুগ্ম আহবায়ক জ্ঞানেন্দ্র নাথ মল্লিক, ডাসার শাখার আহবায়ক সমীর সরকার খোকন ও উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories