সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

সৌদিকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বললেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

সৌদি আরবকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একইসঙ্গে তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সঙ্গে সৌদির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
শনিবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর বৈরুতে এক সংবাদ সম্মেলনে আলী লারিজানি বলেন, ‘আমি সৌদি আরবের সঙ্গে সংলাপে জড়িত হওয়ার জন্য হিজবুল্লাহর উদ্যোগের প্রশংসা করছি, কারণ সৌদি আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ।
হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং শীর্ষ গোষ্ঠী নেতা হাশেম সাফিদ্দীনকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এদিন ভোরে লেবাননের রাজধানীতে পৌঁছান লারিজানি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত হন নাসরুল্লাহ এবং অক্টোবরে নিহত হন সাফিদ্দীন।
লেবাননের সক্ষমতার বিষয়ে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘লেবানন ভৌগোলিকভাবে ছোট, কিন্তু ইসরায়েলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র।’ ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আজ সহযোগিতার দিন, কারণ আমরা এক শত্রুর (ইসরায়েল) মুখোমুখি হচ্ছি এবং এ বিষয়ে নাইম কাসেমের অবস্থান সম্পূর্ণ সঠিক।
লারিজানি হিজবুল্লাহকে “লেবাননের জনগণের জন্য একটি শক্ত ঘাঁটি” হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, ‘লেবাননের জনগণকে সমর্থন করার প্রেক্ষাপটে যে কোনো রাজনৈতিক উন্নয়নকে আমরা স্বাগত জানাই।’ এ সময় ইরানে ইসরায়েল আক্রমণ করলে তীব্র প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈরুতে লারিজানির সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন, ‘লেবানন-ইরান সম্পর্ক একে অপরের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে গড়ে তোলা উচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories