শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্র, কারণ অস্পষ্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের হঠাৎ করেই ভার্জিনিয়ায় এক বিরল বৈঠকে অংশ নিতে তলব করেছেন। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনো পরিষ্কার নয়।
মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকে হাজার হাজার সেনা, এমনকি স্পর্শকাতর বিদেশি ঘাঁটিরও দায়িত্বে রয়েছেন। এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সময়সূচি সাধারণত অনেক আগেই নির্ধারিত থাকে।
পেন্টাগনের মুখপাত্র পারনেল সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তিনি বিস্তারিত জানাননি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, আমি এটা পছন্দ করি। দারুণ একটা সিদ্ধান্ত। জেনারেল এবং অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুক

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories