শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেন-জিদের ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে নেপাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল একটি অধ্যাদেশ জারি করেছেন, যা ‘জেন-জি’ প্রজন্মের হাজার হাজার তরুণকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার এবং আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেবে। এই অধ্যাদেশের ফলে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও ভোটার নিবন্ধনের সুযোগ তৈরি হলো।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ২০১৭ সালের ভোটার নিবন্ধন আইনের ৪ নম্বর ধারার ২ (২) উপধারা অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণার পর নতুন ভোটার নিবন্ধন নিষিদ্ধ ছিল। যেহেতু প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শপথ পড়ানোর রাতেই প্রেসিডেন্ট আগামী ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন, আইন সংশোধন না হলে অনেক তরুণ প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেতেন না।
২৩ সেপ্টেম্বর জারি হওয়া এই অধ্যাদেশের মাধ্যমে আইনটির সেই ধারাটি বাতিল করা হয়েছে এবং নতুন বিধান যোগ করা হয়েছে। নতুন ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন করা যাবে। নেপালের নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, প্রথমে ভোটার নিবন্ধন সম্পন্ন হবে এবং তারপর প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের দিনই পার্লামেন্ট সভা ভেঙে দিয়েছিলেন। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভোট দেওয়ার যোগ্য কিন্তু বাদ পড়া নাগরিকদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন যে, প্রবাসী নেপালিদেরও ভোট দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং একটি গবেষণা দলও গঠিত হয়েছে।
প্রেসিডেন্ট পাওদেলের এই অধ্যাদেশকে অনেকেই ‘জেন-জি’ প্রজন্মের জন্য একটি বড় জয় হিসেবে দেখছেন। দুর্নীতি এবং দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে তাদের সহিংস আন্দোলনের কারণে সাবেক সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল এবং কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ সুগম হয়েছিল। এখন এই নতুন অধ্যাদেশের মাধ্যমে তাদের হাতেই ব্যালট বাক্সে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পথ তৈরি করে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories