শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

অনেকটা চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে হান্নান মাসউদের বাগদান হয়েছে।
বৃহস্পতিবার (১8 সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীদের বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মাসউদ-শ্যামলী সুলতানা জেদনী বাগদান সম্পন্ন হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে বাগদান বিষয়টি জানান হান্নান মাসউদ।
একজন পুরুষ ও আংটি পরা একজন নারীর হাত ধরে রেখেছেন, এমন একটি ছবি পোস্ট করে মাসউদ লিখেছেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।
ওই পোস্টের কমেন্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আল্লাহ সার্বিক কল্যাণ দিক।
জানা গেছে, হান্নান মাসউদ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন
জানা যায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী বাড়ি লক্ষীপুর। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেদনী বাগছাসের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও আছেন।
উল্লেখ্য, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান এক নেতা। ২০২৩ সালে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তখন তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আবদুল হান্নান মাসউদ।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হান্নান মাসউদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories