শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্যাম্পাসে সহিংসতা: ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন।
কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন এই ৫ বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী ও শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালায় এই ৫ শিক্ষার্থী। রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হামলায় শেষ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর।
আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল।
এনাআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের এই এক বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories