মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়।
প্রতিনিধি দলে রয়েছেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।
এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories