শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি শিগগির চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করবেন—যা যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
ট্রাম্প জানান, আততায়ীর গুলিতে নিহত কর্মী চার্লি কার্ককে সম্মান জানিয়ে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠান হবে বিশাল জনসমাগমপূর্ণ। ট্রাম্প বলেন, আমি আপনাদের একটি জিনিসের নিশ্চয়তা দিতে পারি যে অনুষ্ঠানে ব্যাপক জনতার উপস্থিতি থাকবে।
তিনি এই কথা বলেন পেন্টাগনের বাইরে, ৯/১১ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায়।
ট্রাম্প তার বক্তব্য শুরু করেন চার্লি কার্কের স্মৃতিচারণ দিয়ে। কার্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং অনেক হোয়াইট হাউজ উপদেষ্টার ব্যক্তিগত বন্ধু।
প্রেসিডেন্ট বলেন, চার্লি কার্ককে নির্মমভাবে হত্যা করার ঘটনায় আমেরিকান জনগণের মধ্যে যে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা আমি গভীরভাবে অনুভব করছি।
তিনি আরও বলেন, চার্লি ছিলেন তার প্রজন্মের এক অবিস্মরণীয় নেতা—মুক্তির জন্য এক সংগ্রামী কণ্ঠ, যিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন।
ট্রাম্প বলেন, আমরা তাকে গভীরভাবে মিস করছি। কিন্তু আমি নিশ্চিত—চার্লির কণ্ঠ এবং তার সাহসিকতা, যা তিনি বিশেষ করে তরুণদের হৃদয়ে সঞ্চার করেছিলেন, তা চিরকাল বেঁচে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories