শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার

কাঠমান্ডুজুড়ে বিক্ষোভ বাড়তে থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গোথাতারসহ বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনার পর বিমান নিরাপত্তার অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইএ।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনা মোতায়েন করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে উঠেছে নেপাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেন জি বিক্ষোভকারীরা শাসক দল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
দুর্নীতি ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।রাজধানী কাঠমান্ডু ও কয়েকটি জেলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories