শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশে নির্বাচন না হলে রাজপথে অস্থিরতার শঙ্কা: মাইকেল কুগেলম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে না হলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে সহিংস অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। বুধবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসি-এর সাউথ এশিয়া ব্রিফ-এ তিনি এই মন্তব্য করেন।
কুগেলম্যান ফরেন পলিসি-এর সাপ্তাহিক এই ব্রিফের নিয়মিত লেখক হিসেবে পরিচিত। সাম্প্রতিক ঢাকায় অবস্থানকালীন অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা থেকেই তিনি এ মূল্যায়ন দিয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও কুগেলম্যান মনে করেন, নানা রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
তিনি বলেছেন, ‘যদি নির্ধারিত সময়ে নির্বাচন না হয়, তাহলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।’ তার মতে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বিরাজ করছে, তাতে করে নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ফরেন পলিসির এই বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার চলছে, যার এক বছর পূর্ণ হয়েছে গত মাসে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ রয়েছে। এর ফলে সরকার ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে।
ঢাকায় অবস্থানকালীন সময়ে তিনি যেসব রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, কিছু প্রভাবশালী মহল নির্বাচন বিলম্বিত করতে চায়।
এই মহলগুলোর মধ্যে রয়েছে—গত বছরের ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল এবং সরকারের অভ্যন্তরের কিছু অংশ।
তবে কুগেলম্যানের মতে, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলেই মনে হচ্ছে। তাঁরা সময়মতো নির্বাচনের পক্ষেই অবস্থান নিচ্ছেন।
তবে এ প্রতিশ্রুতি টেকসই হবে কি না, সেটি নির্ভর করছে আসন্ন সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল থাকে তার ওপর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories