শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়: ইশরাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (২ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সরকারকে কড়া হুমকি দেন বিএনপির এই নেতা।
পোস্টে তিনি লেখেন, ‘নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এ আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও লেখেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে- সরকারের পিঠের চামড়া থাকবে না।
গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী পিটুনিতে গুরুত্বর আহত হন নুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার একটু উন্নতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories