শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টা দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে যান তিনি।
মুজিবুর রহমান বলেন, নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানেও রাখছেন। তাকে যেভাবে আহত করা হয়েছে সেটা নিন্দনীয়।
তিনি বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।
জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories