শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠিয়ে কঠিন হুমকি দিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইটটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইয়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এই স্পাই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইসরায়েলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের নতুন উচ্চ-প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণের পর ইতোমধ্যে কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে ‘ওফেক ১৯’ নামের এই পর্যবেক্ষণ স্যাটেলাইটটি।
এ ঘোষণা দেওয়ার সময় শত্রু দেশগুলোর প্রতি কঠিন এক হুমকি ছুঁড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইসরায়েলের শত্রুদের জন্য একটি সতর্কবার্তা।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ভিন্ন আরেক বার্তায় কাৎজ বলেন, এটা শত্রুদের জন্য বার্তা। যেখানেই থাকো না কেন আমরা তোমাদেরকে সব সময় দেখছি, সবদিক থেকে নজরে আছো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories