শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারত-যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে: ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, ভারত-রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে।
ফক্স বিজনেসের সাথে কথা বলার সময়, তিনি চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করে দেখেন।
বেসেন্ট বলেন, আমি মনে করি দিনশেষে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র। তাদের মূল্যবোধ রাশিয়ার তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি। ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পিছনে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল কেনাই একমাত্র কারণ ছিল না। যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
তিনি দাবি করেছেন, ধীর গতিতে চলমান ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পিছনে আরেকটি কারণ ছিল। এর আগে, ট্রাম্প ভারতের সাথে বাণিজ্যকে ‘একতরফা বিপর্যয়’ বলে অভিহিত করেছিলেন।
এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তা।
আলাস্কায় শান্তি নিয়ে সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রাখার পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন তিনি।
বেসেন্ট আরও বলেন, তাই আমি মনে করি সমস্ত বিকল্প টেবিলে রয়েছে, এবং আমরা এই সপ্তাহে সেগুলো খুব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করব। সূত্র: এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories