শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে: রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মতো জলবায়ু ভঙ্গুর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহায়তার নীতি পরিবর্তন করলে তা দেশের কোটি মানুষের ওপর বড় প্রভাব ফেলবে। তবে আন্তর্জাতিক সহায়তা না এলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও সমান জরুরি। তবে বহির্বিশ্ব থেকে সহায়তা না এলে দেশের কৃষক, জেলে ও গ্রামীণ সমাজের প্রাকৃতিক জ্ঞান ও অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে। আমাদের স্থানীয় সংস্কৃতি ও বোঝাপড়াকে কেন্দ্র করেই জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অতীতে উপকূলীয় অঞ্চলে পানির সংকটে মানুষ হাত গুটিয়ে বসে থাকেনি। কমিউনিটি নিজেরাই এগিয়ে এসে সস্তায় লবণাক্ততা দূর করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। কিন্তু ভবদহ বা বিল ডাকাতিয়ার মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দুর্যোগে কখনো কারো হাত ছেড়ে যায়নি। দুর্যোগের সময় আমরা অভাবনীয় ঐক্য দেখেছি। এই ঐক্যই আমাদের শক্তি। উন্নয়ন সহযোগীদের সহায়তা সেই ঐক্যকে আরও দৃঢ় করে তুলছে।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যরা।
আয়োজকরা জানান, ঢাকায় মানুষের জীবন, জলবায়ু ও সংস্কৃতির পারস্পরিক সংযোগকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করেছে জলবায়ু যোগাযোগ সহযোগী প্রতিষ্ঠান জেনল্যাব। যা সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়িত ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের একটি প্রোগ্রাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories