শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ভেনেজুয়েলা উপকূলে ৮ যুদ্ধ জাহাজ ও ১২০০ মিসাইল নিয়ে মার্কিন সেনাদের অবস্থান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও ১ হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মাদুরো এসব কথা জানান।
তিনি জানান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনিরা। এমন কিছুর জন্য তার সেনারা প্রস্তুত আছে।
মাদুরো বলেন, সামরিক হুমকির মাধ্যমে তারা সরকার পরিবর্তন চাইছে। আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মোকাবেলা করছে। আট যুদ্ধ জাহাজ আর ১ হাজার ২০০ মিসাইল, সাবমেরিন দিয়ে তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়ে রেখেছেন। মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রকে তিনি সন্ত্রাসীর তকমাও দিয়েছেন।
বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেসন ডানহাম—ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একই সাথে ইউএসএস স্যাম্পসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আগামী কয়েকদিনে সেখানে জাহাজ ও সৈন্য সংখ্যা বাড়ানো হতে পারে। এর সঙ্গে ৪ হাজার নাবিক ও ইউএস মেরিন নিয়ে যুদ্ধজাহাজও যুক্ত হতে পারে। তবে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভেনিজুয়েলার মাটিতে কোনো সৈন্য মোতায়েন করার পরিকল্পনা ঘোষণা করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে এই অঞ্চলের বিভিন্ন মাদক পাচারকারী ও অপরাধী চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ আনলেও এখনো কোনো প্রমাণ দিতে পারেনি।
মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দিতে গত আগস্টে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories