রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

ভিসা জালিয়াতিতে যুক্ত থাকলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।
মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সংস্থাটি আরও জানায়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।
দূতাবাস জানায়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
এর আগে মার্কিন দূতাবাস জানিয়েছে, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
সংস্থাটি জানায়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেফতারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন-মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories