রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বলেন, সোমবার দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইসির কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
এর আগে গত বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে সেটি বাতিল করা হয়েছিল।
গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেন।
আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories