রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

চীনে মোদি-পুতিন, করলেন হাস্যোজ্জ্বল কোলাকুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার

চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। দুই নেতাই এই সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন। তাদের সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে মোদি ও পুতিন একসঙ্গে হেঁটে সেখানে হাজির হচ্ছিলেন। তারা একে অপরের সঙ্গে করমর্দন এবং কোলাকুলি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি পুতিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
মোদি লিখেছেন, তার (পুতিন) সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের। আজকে এসসিও সম্মেলনের ফাঁকে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল শির সঙ্গে বৈঠক করেছেন মোদি। উভয় নেতাই সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেছেন।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস রিপোর্ট করেছে, বৈঠকে প্রেসিডেন্ট শি মোদিকে বলেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়– বরং তারা হলো সহযোগিতার অংশীদার (‘কোঅপারেশন পার্টনারস’)।
দুই দেশ যে পরস্পরের কাছে হুমকি নয়, বরং একে অন্যের কাছে ‘উন্নয়নের সুযোগ’, সে কথাও বলেছেন শি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories