শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

গাজা দখলে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েল, নিহত-৭৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

ইসরায়েল গাজা নগর দখলের পরিকল্পনা বাস্তবায়নে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। রবিবার ভোর থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছিলেন। খবর আল জাজিরার।
রবিবার গাজা নগরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, আল-কুদস হাসপাতালের কাছে তাঁবু এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পর অগ্নিকাণ্ড ঘটে।
রিমাল এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা নগর থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে।
রবিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত তিন সপ্তাহে সেনারা বেসামরিক পাড়ায় এ ধরনের ৮০টিরও বেশি বিস্ফোরক যন্ত্র ব্যবহার করেছে।’ তিনি একে “‘ভূমি পোড়ানো নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি ঘরবাড়ি ধ্বংস করছে এবং মানুষের জীবন বিপন্ন করছে।
তিনি আরো বলেন, “গাজা নগরী ও উপত্যকার উত্তরাঞ্চলের এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষ সত্ত্বেও ‘জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের নীতি’ মানতে অস্বীকার করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories