মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০০ বার

রূপসা সেতুর নিচ থেকে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রির্পোটার ওয়াহিদুজ্জামান বুলু’র লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নৌ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রহিম। তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এস আই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করেন। নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল আঘাতে বিকৃতি অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয এক ঝালমুড়ি বিক্রেতা তাকে লাফ দিতে দেখেছে বলে পুলিশকে সে জানায়। গত ১১ মে স্ত্রী ওয়াহিদুজ্জামান বুলু’র স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories