শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার আবেদনের মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৩৮ বার

বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন গ্রহণের মেয়াদ আরও ৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ৩১ জুলাই (শনিবার) বিকাল ৫টা পর্যন্ত তাদের আবেদন সংগ্রহ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ বুধবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের টিকার আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) একটি পরিপত্র জারি করা হয়। এতে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত আবেদন নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়। টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ইমেইলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।উল্লেখ্য, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন শুরু হয় গত ১৩ জুলাই, যা শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল  মঙ্গলবার (২৭ জুলাই)। আবেদনের শুরুর দিন থেকে ২১ জুলাই পর্যন্ত যে গুগল ফর্মে নেওয়া হয়েছিল সেটি গত ২২ জুলাই প্রযুক্তিগত ত্রুটির জন্য পরিবর্তন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories