সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

কাজী নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৬ আগস্ট) কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। তার কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত এদেশের মানুষের সংগ্রামে নজরুলের কবিতা-গান সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। “মানবপ্রেমে উজ্জ্বল নজরুল মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হওয়ার শিক্ষা দিয়েছেন। তার সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories