বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে। সোমবার (২৫ আগস্ট) আল জাজিরার বরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘এই যুদ্ধ শেষ হওয়া আবশ্যক, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে।’
যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সকল ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা জাতিগত নির্মূল এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য।
সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’ এরপর তিনি গাজায় অবশিষ্ট ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টার বিষয়ে কথা বলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories