শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, কী কথা হলো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তারা।
বৈঠকে ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এসময় তিনি বেগম জিয়াকে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া এ সময় পাকিস্তানের বন্যার খোঁজখবর নিয়েছেন।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি। বৈঠকে সার্কের বিষয়েও আলোচনা হয়েছে।
এসময় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ। বাংলাদেশ সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসাও করেছেন ইসহাক দার বলে জানান তিনি।
শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories