শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারোয়ার তুষারকে দুই মাস পর দলে ফেরাল এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ এবং বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷ সার্বিক ঘটনা, তুষারের লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ করার পর এনসিপি তাঁকে সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে। দুই মাস পর দলে ফিরল সারোয়ার।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি। গত ১৭ জুন এনসিপির নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়৷ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে পরদিন তুষারকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছিল দলটি। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়৷
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বরাবর নৈতিক স্খলনজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল৷ সারোয়ার তুষার দপ্তরের মাধ্যমে দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটি বরাবর ওই নোটিশের লিখিত জবাব দেন৷
ওই জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এ ঘটনা নারীর প্রতি সংবেদনশীলতা ও ন্যায়বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়৷ এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন৷
সাংগঠনিক নির্দেশ অনুযায়ী দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকাসহ দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সারোয়ার তুষার বিরত থেকেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর তাঁকে পুনরায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories