শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবির হল সংকট ও খাবারের মান উন্নয়নে লিখিত প্রস্তাবনার আহ্বান তারেক রহমানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর সংকট নিরসন এবং খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মী ও কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। সেখানে দেখা গেছে, আবাসিক সংকট নিরসন এবং হলগুলোতে বসবাস ও খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, এ বিষয়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে হলগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে একটি লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাবির ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তারেক রহমান আরও বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাবলী ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরির জন্য ইতোমধ্যে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories