শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯০ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানিয়েছেন, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে চালক অন্যমনস্ক হয়ে পড়লে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কেউ কেউ বাইরে ছিটকে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।
এই বিষয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দুর্ঘটনার খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কয়কজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন। তবে কারিগরি ত্রুটির কারণে নয়, চালকের অবহেলাজনিত কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। বাসের চালক বেঁচে গেছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানান আন্দ্রে রে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories