শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিলো বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার

জুলাই সনদ নিয়ে দলীয় মতামত ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) কমিশনে তা জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, জুলাই সনদের খসড়ায় মতামত বুধবার সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে।
ঐকমত্য কমিশন সংলাপ বিষয়ে বিএনপির দলনেতা ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে জুলাই সনদের মতামত জামা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সে সময় ২০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জমা দিতে বলা হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories