শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা যদি ঐক্যটাকে আরও বেশি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না বুধবার ( ২০ আগস্ট) বিকেলে আমরা ‘বিএনপি পরিবার’ আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরের মাইলস্টোনে আহত-নিহত পরিবারের খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে। আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, জান্নাত ইউশা, শিক্ষক আশরাফুল ইসলাম ও সুমাইয়া রহমান লরিনের পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।
ব্রিফিংয়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের ভূমিকা যৎসামান্য উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রায় এক মাস হয়ে গেছে এর রেজাল্ট আসবে না কেন। আর্থিক সহায়তা এমন ভাবে দিতে হবে যেন এই পরিবারগুলোর কোথাও হাত পাততে না হয়।
বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র-জনতার অবদান স্বীকার করে তিনি আরও বলেন, সে সময় সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তরা এলাকা মৃত্যুকূপে পরিণত হয়েছিল। ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল এই এলাকা। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই- বিএনপি শুধু মিটিং-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দেশ গড়ার কাজে নেমেছি। আগামী দিনে আমরা দেশের জন্য লড়ব ইনশাআল্লাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories