রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জনসন্মুখে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারলেন এক ব্যক্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে গিয়ে সবার সামনে চড় মেরেছেন এক ব্যক্তি। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানির সময় এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানি করছিলেন।
সেই সময় ভিড় থেকে উঠে মুখ্যমন্ত্রীর হাতে কাগজ তুলে দেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাকে চড় মারেন ওই ব্যক্তি। ঘটনার পরপরই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে ধরে ফেলেন। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
তিনি কে এবং কী উদ্দেশ্যে তিনি এই চড় মেরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর বিজেপি নেতা ও দিল্লি পুলিশের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের পর তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হবে তারা। এরপরই বিস্তারিত জানানো হবে। সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিসটি সম্প্রতি জনসাধারণের শুনানির জন্য খোলা হয়েছে। এখানেই লোকজন গিয়ে নিজেদের অভিযোগ জানান। সেসব অভিযোগ শুনতে সেখানে যান মুখ্যমন্ত্রী নিজে।
শুনানি শেষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সমস্যা সমাধানের নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories