শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজারো ছাত্র-জনতার হত্যার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না।’
তিনি আবরার ফাহাদের হত্যার উদাহরণ দিয়ে বলেন, ‘শত শত বিরোধী দলের কর্মীকে হত্যা করা হয়েছে। আমিও সাত বছরের বেশি সময় বিনা অপরাধে কারাভোগ করেছি।’
৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই স্বাধীনতা অর্থবহ করতে হলে স্বৈরাচারী শাসন কাঠামোর পরিবর্তন জরুরি। তবে সতর্ক থাকতে হবে যেন এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিবাদের হাতে দেশ না পড়ে।
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও ষড়যন্ত্র থেমে নেই। বিমান দুর্ঘটনার দিনে দেশ শোক পালন করছিল, তখনই ছাত্র আন্দোলনের নামে হাসিনার লোকজন সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।’
মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, ‘ফের যদি স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে, তবে গণতন্ত্র বিপন্ন হবে। তাই রাষ্ট্র কাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে, তা না হলে ১৮ কোটি জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories