রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

বিশ্ব গাড়ি বিক্রির র‍্যাঙ্কিংয়ে হোঁচট খেল টেসলা, এগিয়ে টয়োটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষস্থান দখল করেছে টয়োটা করোলা। যদিও এ বছর বিক্রি কমেছে, তবুও অন্য মডেলগুলোকে পেছনে ফেলে নতুনভাবে শীর্ষে উঠে এসেছে এই জনপ্রিয় মডেলটি।
অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির বাজারে আলোড়ন তোলা টেসলা মডেল ওয়াই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়ে তিন ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছে।
বিশ্বের ১৬২টি দেশের সর্বশেষ নিবন্ধিত গাড়ির তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে এ র‍্যাঙ্কিং। তালিকায় পেট্রল ও ডিজেলচালিত গাড়ির আধিপত্য থাকলেও বৈদ্যুতিক গাড়ির উপস্থিতি ক্রমেই বাড়ছে। তবে টেসলা ও চীনের বিওয়াইডি এ বছর কিছুটা ধাক্কা খেয়েছে। চার্জিং অবকাঠামো ও বৈশ্বিক সাপ্লাই চেইনের সমস্যার কারণে তাদের বিক্রি প্রত্যাশার তুলনায় কমেছে। এসব তথ্য জানিয়েছে গাড়ির বিষয়ক তথ্য প্রদানিকারী মাধ্যম ‘ফোকাস টু মুভ’।
২০২৫ সালের প্রথমার্ধে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে উঠে এসেছে টয়োটা করোলা। এক ধাপ এগিয়ে শীর্ষে আসলেও এই মডেলের বিক্রি আগের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে টয়োটা রাভ৪, যা এক ধাপ এগিয়ে এসেছে এবং বিক্রি কমেছে ৭ দশমিক ৪ শতাংশ।
তৃতীয় স্থানে আছে ফোর্ড এফ-সিরিজ, যা এক ধাপ এগিয়ে সামান্য বেড়ে ০ দশমিক ৫ শতাংশ বিক্রি দেখিয়েছে। বৈদ্যুতিক গাড়ির অন্যতম জনপ্রিয় মডেল টেসলা মডেল ওয়াই তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে, যেখানে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে ২৬ দশমিক ৯ শতাংশ। হোন্ডা সিআর-ভি পঞ্চম স্থানে রয়েছে এবং এর বিক্রি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ।
ষষ্ঠ স্থানে আছে হুন্ডাই টাকসন, যা এক ধাপ এগিয়ে বিক্রি কমেছে ৩ দশমিক ১ শতাংশ। শেভ্রোলেট সিলভেরাডো এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে এবং এর বিক্রি কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। আট নম্বরে আছে টয়োটা ক্যামরি, যা দুই ধাপ এগিয়ে এসেছে এবং বিক্রি বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। নবম স্থানে অবস্থান করছে টয়োটা হাইলাক্স, যেখানে বিক্রি সামান্য বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ। দশম স্থানে এসেছে কিয়া স্পোর্টেজ, যা এক ধাপ পিছিয়ে বিক্রি কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
শীর্ষ ১০ তালিকায় দেখা যাচ্ছে, টয়োটার বিভিন্ন মডেল প্রথমার্ধে বাজারে শক্ত অবস্থান বজায় রেখেছে, তবে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় মডেল টেসলার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।
তালিকায় চীনা ব্র্যান্ড জিলি চমক দেখিয়েছে। তাদের মডেল জিলি জিংইউয়ান ১৫তম স্থানে উঠে এসেছে, যা গতবারের তুলনায় অবিশ্বাস্যভাবে ২ হাজার ৬৬ ধাপ এগিয়ে। এ অগ্রগতি প্রমাণ করছে বৈশ্বিক বাজারে চীনা গাড়ির দ্রুত উত্থান।
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। তবে চার্জিং অবকাঠামোর ঘাটতি এবং সরবরাহ চেইনের সমস্যা টেসলা ও বিওয়াইডির মতো ব্র্যান্ডগুলোর গতি কিছুটা শ্লথ করেছে। তবুও আগামী কয়েক বছরে এ সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories