শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেন, বিএনপি চাঁদাবাজের দল। চাঁদার জন্য খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে এই গণ-সমাবেশ হয়।
তিনি বলেন, আজ ছাত্রদল, ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করছে। ওরা টর্চার সেল গঠন করেছে। সেখানে নির্যাতন করা হচ্ছে। ছাত্রদল, যুবদলের নেতাকে হত্যা করছে। পাথর দিয়ে মারছে। বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে। এক বিএনপি নেতা থানার ওসিকে হুমকি দিয়ে বলছে, তাদের কথা শুনে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। বিএনপি লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে। ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামেনে স্ত্রীকে ধর্ষণ করেছে। বিএনপিও টর্চার সেল গঠন করেছে। ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা, ক্ষমতায় গেলে এরা কি করবে বুঝে নেন।
তিনি আরও বলেন, বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আমি বলি তাদের বিরুদ্ধে আরও বেশি মামলা দেয়া উচিত ছিল।
এ সময় তিনি আগামী নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের জন্য ইমলামী অন্দোলেনের ৫ প্রার্থীর পরিচয় করিয়ে দেন। ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে এবং মুফতি ওয়ালি উল্লাহ এবং ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আইানজীবী ফোরামের কেন্দ্রী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক মোর্শেদ, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সায়েম এবং জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories