শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংস্কার করে লাভ কী হয়েছে? প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করে লাভ কী হয়েছে? মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার সংস্কার করেছিলেন। এর পরিণতি আমারা পেয়েছি। তাদের সংস্কারে দেখেছি, শেখ হাসিনার ফ্যাসিস্টদের দুঃশাসন।’
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সময় তো অনেক হলো। এক বছর হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এর মধ্যে সংস্কার করা তো যাবে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের চাওয়াকে ধারণ করেন। সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন হলে সেটা তারা করবে। কিন্তু, বার বার নির্বাচনকে আকাশের তারার মতো দূরে ঠেলে দিলে গণতন্ত্রের জন্য মহাবিপদ অপেক্ষা করবে।’
তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের বিরোধিতা বিএনপি করে না, তবে অযথা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।
ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories