শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানকে ইউরোপের তিন দেশের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাতে সব ধরনের কূটনীতিক হাতিয়ার ব্যবহার করবে বলে জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। চলতি মাসে তেহরান আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে দেশগুলো।
সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে এক যৌথ চিঠিতে স্পষ্ট এ বার্তা দেয় দেশ তিনটি।
চিঠিতে বলা হয়, পরমাণু কর্মসূচি ইস্যুতে তারা ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।
এর মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতিবছর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়—যার বেশিরভাগই শিশু ও বয়স্ক। পরিস্থিতি মোকাবিলায় নিষেধাজ্ঞা-পীড়িত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি সই করে তেহরান, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেও অনুমোদিত হয়।
তবে ২০১৮ সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। পশ্চিমাদের অবরোধ ইরানের অগ্রযাত্রায় কিছুটা বাধা দিলেও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞানক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories