শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াতের আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সাড়ে ১০টায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন। জামায়াতে ইসলামির সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। চিকিৎসক জানান, আরও তিন সপ্তাহ বেডরেস্টএর পরেই পুরোপুরি সুস্থ হবেন তিনি।
এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামাতের আমির।
এই উপলক্ষে আজ গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories