শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার দাবি, চলমান বৈশ্বিক চাপ ও বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।
হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে। দেশটি বিশাল… রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা আছে। কিন্তু এখন তারা ভালো করছে না। তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই, কারণ এইসব কারণে তা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে।”
তিনি আরও বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে, ‘তুমি যদি রাশিয়া থেকে তেল কিনো, তবে তোমার ওপর আমরা ৫০ শতাংশ শুল্ক বসাবো’—এটা বড় ধাক্কা।
মূলত তিনি ভারতের দিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, “আর কেউ এত কঠোর হতো না, আর আমি এখানেই থামিনি”। ট্রাম্প অবশ্য কয়েকদিন আগেই দিল্লি ও মস্কোর অর্থনীতিকে “মৃত” বলে আখ্যা দিয়েছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এর সঙ্গে রুশ তেল কেনার ওপর আরও ২৫ শতাংশ শুল্ক যোগ করে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রেই নয়, বরং পাঁচটি যুদ্ধ সমাধান করতেও সহায়তা করেছে, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাত।
তিনি বলেন, “শুল্ক আমাদের শুধু অর্থই দেয় না, শত্রুদের ওপর বিশাল প্রভাবও সৃষ্টি করে। আমরা পাঁচটি যুদ্ধ থামিয়েছি — পাকিস্তান ও ভারত, আজারবাইজান ও আর্মেনিয়া — যা ৩৭ বছর ধরে চলছিল। দুই দেশের নেতারা উঠে বললেন, আমরা কখনো ভাবিনি এটা সমাধান হবে। রাশিয়া চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে। এটা ছিল খুব কঠিন পরিস্থিতি, কিন্তু আমরা তা সমাধান করেছি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মস্কো যুদ্ধের পথ ছেড়ে দিলে তা সম্ভব হতে পারে।
তিনি বলেন, “রাশিয়ার অত্যন্ত মূল্যবান ভূখণ্ড আছে। যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধের বদলে ব্যবসার পথে হাঁটেন… জানেন তো, তারা যুদ্ধপ্রবণ জাতি। তারা অনেক যুদ্ধ করে। আমার এক বন্ধু বলে, রাশিয়া শক্তিশালী দেশ কারণ তারা শুধু যুদ্ধ চালিয়ে যায়। তারা হিটলারকে হারিয়েছে, আমরাও তা করেছি।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “আমরা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করব। আর সেই বৈঠকের শেষ মুহূর্তে নয়, বরং প্রথম দুই মিনিটেই আমি বুঝে যাব চুক্তি সম্ভব কি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories