শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজেই এই ঘোষণা দিয়েছেন।
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টায় গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রিসভা বৈঠকের পর এই ঘোষণা দেন আলবানিজ। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কিছু অঙ্গীকার পাওয়ার পরই স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না, এমন বিষয়ও এর মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে আলবানিজ আরও বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার বন্ধের জন্য মানবজাতির সবচেয়ে বড় আশা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories