বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি পাথরের সমস্যা কমাতে ঘরোয়া ৩ উপায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার

কিডনি পাথরের সমস্যা আগের তুলনায় ব্যাপক হারে বেড়েছে। আমেরিকায় প্রায় ১১ জনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। চিকিৎসা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিডনি পাথর নিয়ন্ত্রণে আনা যায়। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যা কিডনি পাথর প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে। চলুন দেখে নেই তিনটি সহজ ঘরোয়া প্রতিকার।
১। প্রচুর পানি পান করুন
ডাক্তাররা কিডনি পাথরের সমস্যায় আক্রান্তদের প্রথমেই প্রচুর পানি পান করার পরামর্শ দেন। কারণ কিডনি পাথর তখনই হয় যখন মূত্রে থাকা কিছু লবণ ও খনিজ গুটিকয়েক হয়ে জমে। পর্যাপ্ত পানি পানের ফলে মূত্র পাতলা হয় এবং পাথরের গঠন কমে।
২। লেবুর রস খান
লেবুর রসে থাকে সিট্রেট, যা ক্যালসিয়াম পাথরের গঠন রোধ করে। ক্যালসিয়াম ও অক্সালেট যখন মূত্রনালিতে জমে ক্যালসিয়াম অক্সালেট পাথর সৃষ্টি হয়। লেবুর সিট্রেট এসব জমাট বাঁধা ঠেকায়। ‘জার্নাল অব ইউরোলজি’তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দৈনিক দুই লিটার পানির সঙ্গে চার আউন্স লেবুর রস মিশিয়ে পান করলে পাথরের পুনরাবৃত্তি কমে।
৩। ডালিমের রস পান করুন
ডালিমের রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরে মুক্ত মৌল কমায়। মুক্ত মৌল অতিরিক্ত হলে কিডনি পাথরের ঝুঁকি বেড়ে যায়। ‘জার্নাল ইউরোলিথিয়াসিস’-এ প্রকাশিত এক গবেষণায়, ৯০ দিনের জন্য ১০০ মিলিগ্রাম ডালিমের নির্যাস নিলে মূত্রে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ ও মুক্ত মৌলের মাত্রা কমে।
বি: দ্র: ঘরোয়া এই উপায়গুলো প্রয়োগ করা যেতে পারে, তবে কিডনি পাথরের সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories