বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার

সারা দেশে হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে।
২৫ নভেম্বর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ১০৯ জনের শরীরে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু মোট ১ হাজার ৩৭১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories