শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার

ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত এবং কর্তন করার পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর আবারও বাদপড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।
তিনি বলেন, সম্পূরক খসড়া আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনও সংশোধনী থাকে, সেক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা ৩১ আগস্ট চূড়ান্ত করবো। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবো। কাজেই চলতি বছর আমরা ৩টি ভোটার তালিকা পাচ্ছি।
এক্ষেত্রে ইসির দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories