শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজউকের ১৫ বছরের আয়-ব্যয় নিরীক্ষার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব, যার মধ্যে প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দসহ সব ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত, নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর এ নিরীক্ষা পরিচালনা করবে। বিষয়টি মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব ফাংশনস এর অনুচ্ছেদ ২ (এ), (বি), (সি) ও (সি), কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৪ (খ) সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিরীক্ষা পরিকল্পনা (অডিট প্ল্যান) প্রণয়ন করে আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে, নিরীক্ষা টিমের (অডিট টিম) সদস্যদের তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে, রাজউককে অবহিত রাখতে হবে এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন (ডিটেইলড রিপোর্ট) মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories