শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডিভোর্স হওয়ার দিনই অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার

ব্রিটিশ অভিনেত্রী ও কমেডিয়ান এমা থম্পসন। সম্প্রতি তিনি জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার তাকে ডেটের প্রস্তাব দিয়েছিলেন। তাকে ট্রাম্প একটি বাড়িতে গিয়ে রাতে ডিনার করতে বলেছিলেন।
এমা জানান, ‘আমার ফোন বাজল। আমি ভাবলাম কেউ মজা করছে। তখন বললাম, ‘আমি কীভাবে সাহায্য করতে পারি?’ ভাবছিলাম হয়তো কাউকে দিকনির্দেশনা দরকার। তারপর ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘আমি চাই তুমি আমার সুন্দর বাড়িগুলোর একটায় থাকো, আর আমরা একসাথে ডিনার করব।
এমা বলেন, ‘সেদিনই আমার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে। বুঝলাম হয়তো ট্রাম্পের কিছু লোক ভালো ডিভোর্স প্রাপ্ত মহিলাদের খুঁজছে। তাই তো আমার ট্র্যাকিং নম্বর নম্বর পেয়েছে! আমি এড়িয়ে গেছি। আমি চাইলে ট্রাম্পের সঙ্গে ডেট করতে পারতাম।
আমি হয়তো আমেরিকার ইতিহাসও বদলে দিতে পারতাম’- দাবি করেন এমা থম্পসন।
রাজনীতির ওপর হাস্যরসাত্মক মন্তব্য করতে কখনো ভয় পাননি এমা থম্পসন। তিনি বলেন, ‘আমি মার্গারেট থ্যাচার আর হারপিস নিয়ে মজা করেছি। জানো, হারপিস হলো এমন এক রোগ যা সুরক্ষিত না থাকা সেক্স থেকে সহজে হয়। আমি বলেছি, থ্যাচার আর হারপিস দুইটিই মুছে ফেলা খুব কঠিন, যা আজও সত্য।
সম্প্রতি এমা থম্পসন লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তিনি বলেন, ‘আমি প্রায় প্যারালাইসিস হওয়ার মতো অবস্থা অনুভব করেছি। অবাক আর আনন্দিত ছিলাম।
এই পুরস্কার পান ব্রায়ান কার্ক পরিচালিত ‘ডেড অফ উইন্টার’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর পর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories