রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নয় দিন ধরে চলমান সংঘর্ষে ভারতের আরও দুই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং।
দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, রাতভর গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।
চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে।
অভিযানে বিচ্ছন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনা বাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন।
গত শুক্রবার সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবরের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।
পুলিশ ও সেনার শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন। জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ভূখণ্ড ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories